The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় আওয়ামী সেচ্ছাসেবকলীগ পৌর আহবায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা

কসবা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন সেচ্ছাসেবকলীগ কসবা পৌর সভা আহবায়ক কমিটি গঠন করা হইয়াছে। কসবা পুরাতন বাজার বিশিষ্ট ব্যবসায়ী মেধাবী সংগঠক মো: আল আমিনকে আহবায়ক ও জহিরুল ইসলাম জালাল মুহুরী,ইমরান হোসেন,আবু জামালকে যুগ্ম আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কসবা পৌরসভা সেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটি গঠন করা হইয়াছে। আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন আহবায়ক কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এই সময় নতুন কমিটির সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পৃথক পৃথক ভাবে কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,কসবা পৌর যুবলীগের সভাপতি মো: দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক রতন সরকার, কসবা পৌর ছাত্রীলীগের সভাপতি শওকত আলী প্রমুখ অভিনন্দন জানান।

Exit mobile version