The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির ৬৩তম জন্মদিন পালিত

কসবা প্রতিনিধি:: আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপির ৬৩ তম জন্ম দিন আজ শনিবার সন্ধ্যায় কসবা উপজেলা সুপার মার্কেট দলীয় কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ,যুব ও ছাত্রলীগের উদ্যোগে পালন করা হয়।

কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে জন্মদিন সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পিরষদের চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সসভাপতি মনির হোসেন, কসবা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার, গোপীনাথপুর কলেজের অধ্যক্ষ আকরাম খান, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশী ঢালী,পৌর কাউন্সিলর আবু জাহের, রগুু মিয়া পৌর কাউন্সির,সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,পৌরছাত্রলীগের সভাপতি সৈকত আলীসহ সাংবাদিক,শিক্ষক,নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জন্ম দিনে আইনমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করেন। পরিশেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

Exit mobile version