
বিএনপির সাবেক এমপি মুশফিকুর রহমান মিথ্যা বক্তব্য ৭দিনের মধ্যে প্রত্যাহার না করে কসবায় প্রবেশ করতে পারবেন না বলে প্রতিবাদীকারীরা হুশিয়ারী প্রদান করেন। যদি প্রবেশ করে তা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলার ঘোষনা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ জুন থানার সামনে কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে সাবেক এমপি মুশফিকুর রহমান বক্তব্য প্রদানে আইনমন্ত্রী আনিসুল হক এমপির নামে মিথ্যা বক্তব্য প্রদান করাসহ আওয়ামীলীগের বিরুদ্ধে গভীর সমালোচনা করেছিলেন।
এই মিথ্যা বক্তব্যর প্রতিবাদে কসবা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলে মহাজোট শরীক দলসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেছেন।