
রোববার ০৯ জুলাই দুপুর ২টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন তিনি। জাকির কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিসদের ১নং ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কসবা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ কসবা ও পার্শ্ববর্তী আখাউড়া থানায় ৭টি মামলা রয়েছে।
উল্লেখ্য, পুলিশ সুপার, জনাব মো: মিজানুর রহমান পিপিএম (বার) ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে জেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কমে এসেছে মাদক পাচারের হার। মাদক ব্যবসায়ীরা অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, গোপিনাথপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর মান্নান, গোপিনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম খাঁন, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ও জেলা জজ আদালতের আইনজীবী জহিরুল ইসলাম প্রমুখ।