The voice of Brahmanbaria || Local news means the world is

কসবার  কুটি চৌমুহনীতে   জাতীয় বীমা দিবস পালিত

কসবা প্রতিনিধি:: “করবো বীমা গড়বো দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ , মুজিব বর্ষের প্রতিশ্রুতি বীমা শিল্পের অগ্রগতি ” এই শ্লোগানকে সামনে রেখে আজ দুপুরে কসবা উপজেলা কুটি  চৌমুহনীস্থ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ উদ্যোগে  জাতীয় বীমা দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কুটি  চৌমুহনীস্থ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ সিনিয়র এ জি এম (সেল্স) মোঃ বকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ডিজিএম হুমায়ূন কবির।বক্তব্য রাখেন, মনির হোসেন, মুন্নি সরকার, আব্দুল আউয়াল, সেলিম  চৌধুরী, জাহের মিয়া, নোয়াব মিয়া, সাবেক মেম্বার  আবুল ফায়েজ প্রমুখ।
আলোচনা শেষে কুটি চৌমুহনী মহা সড়কে বীমা কমীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি বলেন, করবো বীমা গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে বাস্তবায়ন করতে এবং বীমা শিল্পের অগ্রগতি বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করেন।
 
Exit mobile version