
আজ মঙ্গলবার কসবা উপজেলা নির্বাচন কমিশনার মো: হামিদ ইকবাল তার স্ব কার্যালয়ে কুটি ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানকারীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করছেন।
এই সময় কসবা নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা থানা এস আই বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার মো: হামিদ ইকবাল কসবা উপজেলা টেলিভিশন সাংবাদিকদেরকে জানান, আসন্ন ২৭ জুলাই কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন,সাধারণ সদস্য পদে ৫৩জন ও মহিলা সংরক্ষিত আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমাদান করেছেন। আজ জাচাই বাচাইয়ের কাজ চলছে।
অনেকের মনোয়ন পত্র বিভিন্ন মামলা জনিত কারণে বাদ পড়ছে তবে যাচাই বাছাই চলছে।