ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সং*ঘ-র্ষের সময় প্রকাশ্যে আ*গ্নেয়া*স্ত্রের মহড়া দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কদমতলী মোড় ও পুরাতন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধা ও য়া-পাল্টা ধা ও য়া, ইটপাটকেল নি ক্ষেপ ও কক টেল বি স্ফো র ণের ঘটনা ঘটে।
সং ঘ র্ষের সময় কালো হেলমেট পরা এক ব্যক্তিকে হাতে আ গ্নে য়া স্ত্র নিয়ে প্রতিপক্ষের দিকে তাক করতে দেখা যায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আ হত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ওই অস্ত্রধারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
