
নয়নপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বেশ কিছুদিন যাবত লোকটি নয়নপুর বাজারে মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখেছি। শনিবার রাতে মসজিদের ঘাটলায় ওযু করতে গিয়ে মানুষের অজান্তে সম্ভবত পানিতে পড়ে যায় লোকটি। পরে সকালে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। লোকটা কিছুটা ভারসাম্যহীন ছিলো। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, লোকটি কিছুটা ভারসাম্যহীন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।