The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির জোয়ানরা এ অভিযান চালায়। আটককৃতদেরকে কসবা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আটক ভারতীয় নাগরিকরা হলো, ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে তারা বাংলাদেশে প্রবেশ করে।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় থানায় সোপর্দ করা হয়েছে।

 

Exit mobile version