The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় একই রাতে দুই মসজিদের ট্রান্সফরমার চুরি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একই রাতে দুটি মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার খুলে ভেতরের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার টিঘরিয়া ও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টিঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। পরে ট্রান্সফরমারের ভেতরের সরঞ্জাম খুলে নিয়ে বাকি অংশ ঘটনাস্থলে ফেলে যায়। এতে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ফজরের নামাজের সময় মুসল্লিদের ওজুসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়তে হয়।
একই রাতে নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমারও একই কায়দায় খুলে নেয় দুর্বৃত্তরা। সেখান থেকেও ভেতরের সরঞ্জাম নিয়ে বাকি অংশ ফেলে যায় তারা।
স্থানীয়রা জানান, নোয়াপাড়া মসজিদের ওই ট্রান্সফরমার থেকে এলাকার অনেক পরিবার বিদ্যুৎ সংযোগ পেত। চুরির পর এসব পরিবারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘটনার পর কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফিরোজ হোসেন বলেন, ঘটনাস্থলে দ্রুত লোক পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে দুটি মসজিদের ট্রান্সফরমারের সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ।
Exit mobile version