
আজ সকালে গাজীপুর থেকে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া পিপিএম কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর এক প্রশ্নে জবাবে বিট পুলিশিং কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন; মাদক ব্যবসায়ী, সন্ত্রাস,জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ডাকাত প্রতিরোধ কল্পে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি মিডিয়াসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। এই সময় কসবা থানা পরিদর্শক তদন্ত মো: জাকির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহনা টিভির পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার ওসির হাতে তুলে দেন।