The voice of Brahmanbaria || Local news means the world is

কলেজ পাড়ায় পানির ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ওই এলাকার মৃত ধন মিয়ার বাড়ির ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Exit mobile version