The voice of Brahmanbaria || Local news means the world is

করোনা প্রতিরোধে মাঠে কসবা উপজেলা ছাত্রলীগ

কসবা প্রতিনিধি:; বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণসহ মাইকিং করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ছাত্রলীগের উদ্যোগে কসবা উপজেলার ১০ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। আইনমন্ত্রী আইনসুল হক এমপির নির্দেশে প্রচার প্রচারণীতে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামসহ আহবায়ক কমিটির নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন বলেন,দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভ’মিকা রেখেছে।উপজেলার মানুষকে সচেতন করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।করোনা ভাউরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবার মাঠে নেমেছে। সচেতনমূল কর্মসূচির অংশ হিসেবে কসবা পৌরসভা,পুরাতনবাজার,সুপার মার্কেট সহ সগুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিকরণসহ নিজস্ব ব্যবস্থাপনায় মাইকিং করে।

Exit mobile version