
মোকাদ্দেছ মরিয়ম প্লাজার ব্যবসায়ী প্রদিপ বিশ্বাস জানান,এই মহা সংকটের দিনে আমাদের দোকান ভাড়া মওকুফ করায় আমাদের মার্কেটের মালিক কে কৃতজ্ঞতা জানাই।সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুক। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, মো. শাহিন রেজা টিটুর মত সব দোকন মালিকরা যদি মানবিক হতো।সবাই হাতে হাত রেখে এই সংকট মোকাবেলা কব। এই দূর্যোগকালীন সময়ে দোকান মালিকদের ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আহবান জানান তারা। মো. শাহিন রেজা টিটু তার মার্কেটের ব্যবসায়ীদের জানিয়েছেন,এরপরেও আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন।এই মহামারীতে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাড়াবে, তবেই এ সংকট মোকাবেলা করা সম্ভব।