The voice of Brahmanbaria || Local news means the world is

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচপি) এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

community_clinicগত ৯ ডিসেম্বর’২০১৬,শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক অডিটরিয়ামে চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম.কে মোহাম্মদ মিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেক্টরে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সিএইচপি রা অবিরাম পরিশ্রম করে দেশের স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া আসিতেছে। কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করে আমাদের ন্যায্য দাবী জাতীয়করণ থেকে আমাদের বঞ্চিত রাখা হচ্ছে। অবিলম্বে আমাদের দাবী সরকার মেনে না নিলে কাঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবী আদায় করা হইবে। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাঈম উদ্দিন প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কামাল হোসাইন সরকার।
সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিএইচপি এসোসিয়েশনের জেলা সেক্রেটারী মোঃ ফখরুল ইসলামকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দসহ ১১টি জেলা ও উপজেলার প্রায় ৫০০ (পাঁচ শতাধিক) সিএইচপি সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জয়নাল আবেদীন। খবর বিজ্ঞপ্তির

Exit mobile version