
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, আটক রবিন মিতু হত্যার মূল পরিকল্পনাকারী। তবে টিভি ক্যামেরার ফুটেজের অপরাধীদের সঙ্গে তার চেহারার মিল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আগামী রোববার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলেওঔ জানা গিয়েছে। প্রসঙ্গত গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।