
জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আবু কাউসার খান ও সৈয়দ মোকাব্বেরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মনির হোসেন দেলোয়ার, হাজী জসিম উদ্দিন জমসেদ, তাজুল ইসলাম, এডঃ আব্দুল্লাহ্ আল হেলাল, জেনহারুল ইসলাম লিটন, সাহেদুর রহমান শাহেদ, আজিজুল ইসলাম দুলাল, এমদাদ বারী, এটি এম আব্দুল্লাহ্, জহিরুল ইসলাম মাষ্টার, হুমায়ুন কবীর, এমদাদুল হক সালেক, নজরুল ইসলাম শাহজাদা, আজিম খান বাবু, সোলেমান মজুমদার, দুলাল মোল্লা, মাওঃ সিরাজ আকরাম, ইকরাম হোসেন, মোঃ তোহা, আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে নতুনভাবে সাজাতে চাই। মানুষের আশা আকাঙ্খা পূরণে পল্লীবন্ধু এরশাদের বিকল্প নেই। এরশাদের সময় দেশের মানুষ অনেক শান্তিতে ছিল, সুখে ছিল তা এখন বুঝতে পারছে। তাই পল্লীবন্ধু এরশাদকে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এই লক্ষকে সামনে রেখে আমরা আগামী ১ জানুয়ারী ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে প্রমাণ করতে চাই পল্লীবন্ধু এরশাদ মুক্ত মানুষ হিসেবে আগামীদিন একক নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেতৃত্ব দিবেন। মানুষের কল্যাণে তার বাকি জীবনটুকু পার করবেন। তিনি এ সময় আরো বলেন, আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছি যেখানেই যাচ্ছি সেখাই একই কথা আগামীতে আমরা কোন দল বুঝি না। আমরা অন্য কিছু বুঝি না, আমরা শুধু লাঙ্গলে ভোট দিতে চাই। আমাদেরকে সুযোগ করে দিন। আমরা নেতা পল্লীবন্ধু এরশাদকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই।