The voice of Brahmanbaria || Local news means the world is

এম এ এইচ মাহবুব আলমকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অভিনন্দন

2-112ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান চিনাইর দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি এম এ এইচ মাহবুব আলম চট্টগ্রাম বিভাগের পরপর তিনবার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল বাসার, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম জেলা সভাপতি সফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কুমিল্লা জেলা সভাপতি মোঃ গাজিউল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন, নোয়াখালি জেলার সভাপতি মোঃ শরিয়ত উল্লাহ্, লক্ষ্মীপুর জেলার সভাপতি মোঃ আবুল বাশার বশির, ফেনী জেলার সাধারণ সম্পাদক শেখ মোঃ গিয়াস উদ্দিন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক নুরুল আবছার, বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, চাঁদপুর জেলার সভাপতি হাফেজ আহমেদ ও রাঙামাটি জেলার সভাপতি অমল চাকমা। অভিনন্দনবার্তায় নেতৃবৃন্দ এম এ এইচ মাহবুব আলমের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।প্রেস রিলিজ

Exit mobile version