
রাজধানীর নিউমার্কেটের আমিন জুয়েলার্সের ব্রাঞ্চ ম্যানেজার তরুন সাহা জানান, তাদের কাছে ক্রেতাদের অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ কিংবা সশরীরে হাজির হয়ে প্রতি ভরিতে কত টাকা যাকাত দিতে হবে তা জানতে চান।
তারা মোট চার ধরনের স্বর্ণের ওপর যাকাতের টাকার পরিমান নির্ধারণ করেছেন। ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির জন্য ৯১৮ টাকা, ২১ ক্যারেটের ৮৭৭, ১৮ ক্যারেটের ৭৫২টাকা ও সনাতন স্বর্ণের প্রতি ভরির জন্য ৬২৫ টাকা দিতে হবে বলে জানান তিনি।