
বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আজিজুর রহমান লিটনকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে- আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এস এম মহিউদ্দিন, আকিব জাবেদ মুন্না, জাহাঙ্গীর আহমেদ খান ও আব্দুল মামুন শরীফকে।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান রঞ্জু, জয়ন্তি বিশ্বাস, জাবারুল ইসলাম সুমন, আসাদ খোকন, নাহিদল ইসলাম, আপেল মাহমুদ, পাপেল, মিনারা বেগম, বিন ইয়ামিন ভূঁইয়া, নাসিমুল হাসান রাসেল, এমদাদ আহমেদ, আশিকুল আলম, বিপাশা আক্তার, আশিক চৌধুরী, রুবায়েত, শামিম মিয়া, আহসানুল হক ফাহাদ, ইব্রাহিম মিয়া, আলমগীর হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাইফুল ইসলাম, জিয়াউল হক চৌধুরী, কবির আলম মাসুম, সাইফুল মিরাজ, শাহ এস এম শফিক, আসাদুজ্জামান শামীম, সাইদুর রহমান, আব্দুল মান্নান ও গোলাম সামদানীকে।