
অনুষ্ঠানের অংশগ্রহণকারী শিশু শিল্পীরা ১৩ টি একক সঙ্গীত ৩টি দলীয় সঙ্গীত, একটি আবৃত্তি ও একটি নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে ঝিলমিল শিশু কিশোর একাডেমীর পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ বলেন হঠাৎ বিদ্যুৎ না থাকা একটি স্বাভাবিক বিষয় কিন্তু এর জন্য বিকল্প কোন ব্যবস্থা না রাখা ছিল অস্বাভাবিক। যেহেতু আমাদের শিশু শিল্পীরা গত কয়েকদিন যাবৎ অনুশীলন করে এসেছে এবং আমাদেরকে অনুষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ বলে নি তাই আমরা বিদ্যুৎ বিহীন অবস্থায় আমাদের পুরো অনুষ্ঠান উপস্থাপন করেছি।
মোমবাতির আলোয় অনুষ্ঠানটি আমাদের শিশু শিল্পীরা উপভোগ করলেও অনুষ্ঠান আগত অভিভাবক ও দর্শকবৃন্দ এমন অব্যবস্থাপনার বিষয়ে ক্ষোভ জানান। তিনি ভবিষ্যতে এরকম পরিস্থিত মোকাবেলায় সকল আয়োজকদের দৃষ্টি রাখার অনুরোধ জানান।প্রেস রিলিজ