
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত ১০ গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি ডা. আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ব্যারিষ্টার জাকির আহাম্মদ। এতে মূখ্য আলোচক ছিলেন সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব) হারুন অর রশীদ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ বনিক ও সাংবাদিক মনির হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে ববিশেষ অঅতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট এস আর সাহা। এতে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। পরে টেলিভিশনের বিশিষ্ট কণ্ঠশিল্পী আবদুল আলীম সংগীত পরিবেশন করেন।