
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী সুমন দত্ত বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন বেলাল, বেকারী মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাস, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম স্বপন, শেখ হাসিনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ঠিকাদার রাব্বী। পরে অতিথিবৃন্দ দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।