
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নাটাই দক্ষিণ ইউনিয়ন শাখা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি হাজী মোঃ শাহ আলম। সাধারণ সম্পাদক এড. তারিকুল ইসলামের উপস্থাপনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম উন বাছির এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি নজির উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শাখা যুবদল সভাপতি শামীম মোল্লা, সহ-সভাপতি আশিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন ব্যান্ড দল সহযোগে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।