
শিক্ষা র্যালিটি সকাল ৯টায় বিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক শিপন আহমেদ ও সদস্য সচিব মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আনোয়ার হোসাইন, আবুল হাসানাত রুবেল, এম.এ. মামুন, মুফ্তী ইয়াছিন আরাফাত, মোঃ আল আমিন, মোঃ আলাউদ্দিন, সোহেল রানা, নাহিদ মিয়া, হাদিছ মিয়া, কবির মিয়া, আঃ সাত্তার, জোবায়েদ আহমেদ, কেফায়েত উল্লাহ প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবুল কাশেম মাষ্টার এবং প্রধান শিক্ষিকা রোজী আক্তারসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। খবর বিজ্ঞপ্তির