The voice of Brahmanbaria || Local news means the world is

উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান, আধুনিক ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার, জেলা আওয়ামী লীগের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি দ্বিতীয় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব আল মদিনা শাখা আওয়ামী যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মালেক মাদানী, সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহীন খলিফা, আওয়ামী লীগ ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে পুনঃনির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্রতি কৃতজ্ঞতা জানান। তারা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version