The voice of Brahmanbaria || Local news means the world is

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিন:: মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করছেন
আওয়ামীলীগ।স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ পুনরুদ্ধার করেছেন। আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা যদি আবারও সরকার পরিচালনা করতে পারে, তাহলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ,পাশাপাশি গ্রাম হবে শহর।তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিন।
তিনি গত মঙ্গলবার সকালে ব্রাহ্মনবাড়িয়া আদালত চত্বরে জেলার আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কোর্ট চত্বরে গনসংযোগ কালে এ কথা বলেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মো ইয়াছিন,হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন,ভারপ্রাপ্ত পিপি অ্যাড.এস এম ইউসুফ,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সফিউল আলম লিটন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস সহ বিশিষ্ট আইনজীবী ও আওয়ামীলীগের অংঙ্গসহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
পরে মোকতাদির চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন অ্যাড.মো মোশারফ হোসেন চৌধুরী সোহাগ ও অ্যাড.তাছলিমুল হক।
Exit mobile version