The voice of Brahmanbaria || Local news means the world is

ঈদের আনন্দ প্রতিবন্দীদের মাঝে ছড়িয়ে দিতে হবে –লায়ন ফিরোজুর রহমান ওলিও


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে পবিত্র ঈদ উপলক্ষে প্রতিবন্ধীদরে মাঝে নগদ অর্থ ও নতুন কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল ১১ জুন সোমবার সুলতানপুর রাধিকায় এসব বিতরণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটিড এর ভাইস চেয়ারম্যান , সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, সাংবাদিক আল আমীন শাহীনএবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ।
উল্লেখ্য, পবিত্র ঈদ উপলক্ষে ২০০৫ সাল থেকে সুলতানপুর ইউনিয়নে লায়ন ফিরোজুর রহমান ওলিও নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের নগদ অর্থ বস্ত্র প্রদান করে আসছেন। এ বছর এলাকার ২শ শতাধিক প্রতিবন্ধীদের প্রত্যেককে ৩ হাজার করে নগদ টাকা ও শাড়ী প্রদান করা হয়েছে।
বিতরণকালে লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি বড় অংশ। তাদের দৈনন্দিন জীবন নির্বাহ খুব কষ্টের। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানা পদক্ষেপ বাস্তবয়ন করছে। আমি অনেক আগ থেকেই প্রতিবন্দীদের সেবায় আন্তরিক চেষ্টা করছি। প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সকলেই যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সম্মিলিত চেষ্টা প্রয়োজন।

Exit mobile version