The voice of Brahmanbaria || Local news means the world is

ই.শা. ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন, সভাপতি আবু হানিফ নোমান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ

senaইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়োজনে বৃহস্পতিবার বার বিকেল ৪ টায় কাজীপাড়া সৈয়দবাড়িতে কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলা সভাপতি ইউনুছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. আসাদুল্লাহ মাহবুবের সঞ্জালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ই.শা. ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শেখ ইহ্তেশাম বিল্লাহ আজিজী, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। সভা শেষে প্রধান অতিথি নীতিমালা অনুযায়ী ২০১৫ ইং সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ২০১৬ ইং সেশনের সভাপতি হিসেবে মুহাম্মদ আবু হানিফ নোমান, সহ-সভাপতি মু. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মু. আসাদুল্লাহ মাহবুবের নাম ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান।

Exit mobile version