
প্রধান আলোচক ছিলেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এতে বিশেষ আলোচক ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ সেক্রেটারিয়েট বিভাগের প্রধান মুহাম্মদ সামছুল হুদা। ময়মনসিংহ জোনের আওতাধীন ১৮টি শাখার দুই শতাধিক গ্রাহক ও কর্মকর্তা মত-বিনিময় সভায় অংশগ্রহন করেন।