
আইসিসি বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আইসিসি’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সাবেক সভাপতি আ.স.ম কাসেম ও রাশেদ মাকসুদ খান, বিকেএমইএ-এর সাবেক সভাপতি মো. ফজলুল হক, আইসিসি বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, আবু রেজা মো. ইয়াহিয়া ও কেএম মনিরুল আলম আল-মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।