
আমরা আবারও স্পষ্ট ও দৃঢ়তার সাথে বলতে চাই আ্ওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে সংঘটিত সংঘাত ও ভাংচুরের সাথে বিএনপি এবং যাদের আসামী করা হয়েছে তাদের একজনও জড়িত না এবং জেলা বিএনপির পক্ষ থেকে চ্যালেজ্ঞ ছুড়ে বলতে চাই এর কোনো প্রমাণ প্রশাসন এবং জেলা আ্ওয়ামীলীগ দাড় করাতে পারবে না।
জেলা আ্ওয়ামীলীগ অফিসের সিসিটিভিতে ধারণকৃত ঐদিন ভাংচুর সংঘটিত ঘটনায়ও কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে না।পাশাপাশি ১২/১৩ তাং ইং প্রিন্ট ও মিডিয়া ও ধারণকৃত ছবি,ভিড্ওি ফুটেজ,লেখনীতে ্ও এর তথ্য প্রমাণ দেখাতে পারবে না।ঐ সময় কারান্তরীন ছাত্রদল নেতা মাহমুদুর রহমান মাহিন কেও ঐ ঘটনায় আসামী করা হয়েছে, যাহা হাস্যকর।
সদ্য কারামুক্ত বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীদের একজনও উক্ত ঘটনার সাথে জড়িত ছিলনা এবং বিএনপির পক্ষ থেকেও কোন মিছিল করা হয়নি। অথচ বিএনপি নিধনের অংশ হিসেবে তাদেরই আসামী করে মামলা করা হয়েছে।
সবশেষে বিচার বিভাগীয় তদন্তের আগে যেন কাউকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক মামলায় হয়রানি ও আসামী না করা হয়। প্রকৃত অপরাধি যে কেউ হউক, তার রাজনৈতিক পরিচয় যাই হউক না কেন তাকে আইনের আওতায় আনা হউক।
পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ফরমায়েশী মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি।প্রেস বিজ্ঞপ্তি