
তিনি বাংলাদেশ যুব মহিলা লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। জেলা যুব মহিলীগের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মুক্তি খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বাবুল, সহ সভাপতি তাহমিনা আক্তার পান্না, উম্মে হানি সেতু, যুব মহিলা লীগ নেত্রী মুছেনা আলী, আসমা খানম, লাইলী আক্তারসহ যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।