
শুক্রবার সকালে মরহুমের ভাই দেশের বিশিষ্ট চর্ম রোগ বিশেষজ্ঞ কুর্মিটোলা সেনানিবাস জেনারেল হাসপাতালের রেজিষ্ট্রার ডাঃ এ বি রহমান এর নেতৃত্বে মেডিকেল টিম দিনব্যাপী ৩ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বড়াইল, মেরাশানী, ভৈরব নগর সহ বিভিন্ন গ্রাম থেকে রোগীরা আসেন। মরহুম ইমন জালশুকা গ্রামের ডাইরেক্টর আব্দুর রউফের নাতী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রয়াত সংসদ সদস্য এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ভাগিনা।