The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ ট্রাক- প্রাইভেটকার সংঘর্ষ, উদ্ধারে মিলল কয়েক মণ গাঁজা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উজান ভাটি হোটেলের সামনে দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর পুলিশ এসে ওই প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহমেদ জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটির ক্ষতি হয়।
আহত হন প্রাইভেটকারে থাকা তিনজন। তারা চিকিৎসার কথা বলে প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের পেছন থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Exit mobile version