The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জ ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে

রিফাত শিকদারকে আহবায়ক ও তানভীর হাসান আজহারকে যুগ্ম আহবায়ক করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন মামুন এর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি আশুগঞ্জ উপজেলা ছাত্রলেিগর কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য তিন মাসের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে রিফাত শিকদারকে আহবায়ক ও তানভীর হাসান আজহারসহ আরো ৭ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে ২৩ জনকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনে ও সাংগঠনিক গতিশীলতা আনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

Exit mobile version