The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ৩ যুবক তিন মাস ধরে নিখোঁজ

Nikojডেস্ক ২৪:: আশুগঞ্জে তিন যুবক নিখোঁজের ঘটনায় থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১৪ এপ্রিল নিখোঁজ হওয়া ফজলে রাব্বির সন্ধান দাবিতে ১৬ এপ্রিল থানায় জিডি করে তার পরিবার, ২৫ এপ্রিল নিখোঁজ হওয়া রতন চন্দ্র সরকারের সন্ধান দাবিতে ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল নিখোঁজ হওয়া মহিউদ্দিনের সন্ধান দাবিতে ২৫ মে থানায় জিডি করে তাদের স্বজনরা।
নিখোঁজ যুবকরা হলেন, শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আবু নাসেরের ছেলে ফজলে রাব্বি (২৪), লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জুলমত আলীর ছেলে মো. মহিউদ্দিন (২৪), আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আগর বাঁশির ছেলে রতন চন্দ্র সরকার (৩৫)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। জিডির প্রেক্ষিতে আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া সব জায়গায় নিখোঁজদের ব্যাপারে ম্যাসেজ পাঠানো হয়েছে। কি কারণে ওই তিনজন নিখোঁজ হয়েছেন সেটিও আমরা তদন্ত করছি।
Exit mobile version