The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় আরজে টাওয়ারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মঈনউদ্দিন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, সাবেক চেয়ারম্যান হাজি আনিছুর রহমান, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, লালপুর ইউনয়িনের সাবেক চেয়ারম্যান মোর্শেদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোবারক আলী চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহীন সিকদানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version