
এ সময় বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২ হাজার ১শ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লি. ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এই কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে।আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল, ইসিএ ব্যাকড প্রজেক্ট ফাইনান্সের অর্থায়নে এ প্রকল্প নির্মাণ করা হয়।নির্ধারিত সময় ২০১৫ সালের এপ্রিল মাসে ১৫০ মেগাওয়াট ক্ষমতার সিম্পল সাইকেল বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।বাকি ৭৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিট ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।