
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আশুগঞ্জ গোলচত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়সার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি, সুজনের সভাপতি হাজী মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জোসনা চৌধূরী, যুবলীগ নেতা আতাউর রহমান কবির, শাহিন শিকদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।