The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে পানির ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কামরুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের নিহতের শ্বশুর বাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুন নাহার চরচারতলা গ্রামের আরিফুল হক রনির স্ত্রী।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকাল থেকেই গৃহবধূ কামরুন নাহার নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে বিকেলে বাড়ির একটি পরিত্যক্ত একটি পানির ট্যাংকে কামরুন নাহারের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, লাশ উদ্ধারের পর থেকে গৃহবধূর স্বামী রনি পলাতক রয়েছে।

 

Exit mobile version