
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয়।এরই জের ধরে দুপুর সাড়ে ১২টার উভয় গ্রামের লোকজন দ্রেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা ও জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান কাদানী গ্যাস ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষের প্রায় ২ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।