The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ট্রেনের ৫ বগি বিচ্ছিন্ন : রেল যোগাযোগ বিঘ্নিত

আশুগঞ্জ রেলস্টেশনের কাছে ৫টি বগি পেছনে রেখেই ঢাকার উদ্দেশে ছুটে গেছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে দুটি বগির কাপলিং হুক ভেঙে ছয়টি বগি আলাদা হয়ে যায়। অবশিষ্ট ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পরবর্তীতে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এই ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে।

Exit mobile version