The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়  ট্রাকচাপায় ইমরান হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার চারচারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার সফিকুল ইসলামের ছেলে। তিনি ইউনিড্রাগ ইউনানী ল্যাবরেটরীর আশুগঞ্জ এলাকার মার্কেটিং প্রমোশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

অাশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মেজবাহ উদ্দিন জানান,  বিকালে আশুগঞ্জ থেকে একটি সার বোঝাই ট্রাক চরচারতলা ইউনিয়নের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইমরান মোটর সাইকেল নিয়ে ট্রাকটিকে পেছন থেকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় সামনে একটি রিক্সা থাকায় ইমরান নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Exit mobile version