
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য কবীর খন্দকার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মেরাজ শিকদার, উপজেলা জাতীয় পার্টির নেতা হাজী মোঃ কামাল উদ্দিন চৌধুরী, আব্দুর রহমান আব্দুল্লাহ, বন্দর জাতীয় পার্টির সাধারন সম্পাদক হেলা মেম্বার, দূর্গাপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলা জাতীয়পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ।
সভায় আগামী নির্বাচনে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে জাতীয়পার্টির প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানান। সেই সাথে আশুগঞ্জ ও সরাইল এলাকার উন্নয়নে সংসদ সদস্য জিয়াউল হক মৃধার বিকল্প নেই বলে জানান বক্তারা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয়পার্টির নেতা আজাদুর রহমান স্বপন।