The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে বাখরাবাদ গ্যাসের আনসার সদস্য আটক(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আনসার সদস্যে কামাল হোসেনকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

এলকাবাসী জানায়, বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে অবস্থিত বাখরাবাদ গ্যাস বিক্রয় অফিসের কলোনিতে প্রতিদিনের মত ওই গ্রামের ইমসাইল মিয়ার ৬ বছরের মেয়ে গরুর দুধ দিতে যায়। দুতলায় যাওয়ার পর অভিযুক্ত আনসার সদস্য কামাল হোসেন মেয়েটিকে তার রুমে নিয়ে ধর্ষন করে। এসময় এলাকাবাসী আনসার সদস্য কামাল হোসেনকে তার রুমে আটক করে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেলিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আমিরুল কায়সার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনসার সদস্যে কামাল হোসেনকে থানায় নিয়ে আসার সময় এলাকাবাসী কামালের উপর হামলে পড়ে। পরে র‍্যাব ১৪ এর একটি ইউনিট এসে প্রায় দুইঘন্টা পর অভিযুক্ত কামালকে উদ্ধার করে আশুগঞ্জ থানায় নিয়ে আসে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেলিম উদ্দিন বলেন, ৬বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষন করা হয়েছে কি না তা ডাক্তারী রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।এব্যাপারে মেয়ের বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

 

Exit mobile version