The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে কৃষি জমিতে মিলল কৃষকের রক্তাক্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষি জমি থেকে তাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাজুল ইসলামের বাড়ি একই গ্রামে।

ওসি মো. খায়রুল আলম জানান, নিহতের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তাজুল ইসলাম বাড়ির পুকুরের ভেঙে যাওয়া পাড় মেরামতের জন্য যান। রাত হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

Exit mobile version