The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আশুগঞ্জ প্রতিনিধি॥আলোচনা সভা ও কেককাটা’র মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
রবিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ও কেককাটায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী সাঈদুর রহমান, উপজেলা প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী নাছির মিয়া, জাকির হোসেন বাদল, বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল আহমেদ, আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, শামীম আহম্মেদ রানা, ইদ্রিস আলমসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Exit mobile version