The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় জেলার নেতৃবৃন্দ

asuganjupডেস্ক ২৪::৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিনের সমর্থনে বিভিন্ন স্থানে পথসভা গণসংযোগ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগের সালাহউদ্দিন, বিএনপির ডা. মো. ইদ্রিছ মিয়া, জাতীয় পার্টির মো. শাহজাহান মিয়া, বিকল্প ধারার সফিউল্লাহ মিয়া, স্বতন্ত্র মো. নুরুল ইসলাম ও মনির হোসেন। সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Exit mobile version