
এদিকে, অনিয়মের অভিযোগ করে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মার্ধ্যমে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠন। রবিবার সকালে উপজেলা নির্বার্হী কর্মকর্তা হাতে এ স্বারক লিপি প্রদান করেন সংগঠনটির সদস্য সচিব ঈশা খান, যুগ্ম-আহবায়ক হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, উপজেলা দূনীতি পতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, সংগঠনের সদস্য মোশারফ হোসেন মুন্সীসহ সংগঠনের সদস্য বৃন্দ। এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা না নিলে জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের নেতারা আরো জানান কঠোর কর্মসূচির ডাক দিবেন বলে জানান নেতৃ-বৃন্দ।
উল্লেখ, প্রায় ৬৮ লাখ টাকা ব্যায়ে ৫৩৩ মিটার দীর্ঘ ও ১৬ ফুট প্রস্তর সড়কটির নির্মানের ৭ ইঞ্জি পুরো ঢালাই করার কথা থাকলেও সাড়ে পাঁচ ইঞ্জি ঢালাই ফেলে কাজ করা হচ্ছে। ঠিকমতো কাজ না করায় ফলে ঢালাই করার এক-দুদিনের ব্যবধানেই পুরো রাস্তা জুড়ে অনেক ফাঁটল দেখা দিয়েছে। তবে সিমেন্ট-বালুর মসলা দিয়ে এসব ফাঁটল বন্ধ করে জনগণের চোখ ফাঁকি দেয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহিদ এন্টারপ্রাইজ।